মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জানান, সরকারের উদ্যোগে ইতিমধ্যে দেশে প্রায় ৩ কোটি ৫৪ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। পাহাড় কাটা রোধ ও দখলকৃত বনভূমি উদ্ধারের পাশাপাশি বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীর ৪২৪টি দূষণ পয়েন্ট নিয়ে সরকার কাজ করছে। নদীদূষণ রোধের পাশাপাশি দূষণ কমাতে ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানো এবং কার্বন ক্রেডিটের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
জাতীয়
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহারে জোর পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রীর এই সফরে হংকংয়ে ‘ইকো এক্সপো এশিয়া ২০২৬’ ও ‘বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন কনফারেন্স’-এ অংশগ্রহণ এবং চীনের হুনান প্রদেশে সবুজ প্রযুক্তিবিষয়ক ফোরামে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। রোববারের ওই সভায় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সৌরবিদ্যুতের প্রসার, সবুজ অর্থায়ন, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র এবং পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরসহ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।