জাতীয়

শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, আয়োজন হবে সারা দেশে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, শেরেবাংলা নগরে জাতীয় যুব মেলার আয়োজন না হলেও দেশের বিভিন্ন স্থানে স্থানীয় পর্যায়ে মেলার আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হবে। দিবসটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। এ উপলক্ষে যুব উন্নয়ন ও কর্মসংস্থানে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ দেওয়া হবে।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকাসহ দেশের শহরাঞ্চলে খেলার মাঠের সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।

আরও পড়ুন

বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে আমিনুল হক বলেন, তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায় সরকার।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর