জাতীয়

ছাত্রজীবনের রাজনীতি যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা সমুন্নত রাখা। পুলিশ ও আনসারের কাজের পরিবেশ অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং হওয়ায় মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে বুদ্ধিমত্তা ও পেশাদারত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। পাশাপাশি আইন প্রয়োগে বিচক্ষণতা প্রদর্শন এবং কোনোভাবেই যেন ক্ষমতার অপব্যবহার না হয়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন মন্ত্রী।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আইজিপি (ইনচার্জ) এ কে এম আওলাদ হোসেন ও আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিশেষ অতিথি ছিলেন। উল্লেখ্য, ৪৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৮০ জনের মধ্যে ৬৫ জন এবং আনসার ক্যাডারে ২৫ জনের মধ্যে ১৯ জন কর্মকর্তা আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর