মন্ত্রী বলেন, কৃষক সময়মতো সার না পেলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যয় বাড়বে। তাই সারের সংগ্রহ, মজুত, পরিবহন ও বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ ছাড়া সার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিএডিসির প্রায় ২০০টি গুদামের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের নির্দেশ দেন মন্ত্রী।
জাতীয়
সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ কৃষিমন্ত্রীর
সুষম সার ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করে আমিন উর রশিদ বলেন, অপরিকল্পিত ব্যবহারে মাটির অম্লতার ভারসাম্য নষ্ট হচ্ছে। এটি রোধে সরকার দেশব্যাপী মাটি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। মাটির গুণাগুণ অনুযায়ী সার ব্যবহার নিশ্চিত করা গেলে সারের চাহিদা ও উৎপাদন ব্যয় কমবে বলে জানান তিনি।
বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সচিব মো. সেলিম খান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।