জাতীয়

আইসিটি মন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তা ও এআই নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সাক্ষাৎকালে ‘ওয়ান আইডি–ওয়ান ওয়ালেট’, নিরাপদ ডিজিটাল পরিচয়ব্যবস্থা ও অনলাইন লেনদেনের নিরাপত্তা বিশেষ গুরুত্ব পায়। মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তবে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের উদ্দেশ্য মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যম নিয়ন্ত্রণ করা নয়, বরং প্রযুক্তির অপব্যবহার ও সাইবার অপরাধ রোধ করা। এ ছাড়া এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি তরুণদের কর্মসংস্থান ও এর নৈতিক ব্যবহারের ওপর জোর দেন তিনি।

বিজ্ঞাপন

​বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত বাংলাদেশের ডিজিটাল জনপরিকাঠামো ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত ভূমিকার কথাও উঠে আসে আলোচনায়। এ সময় সুইডেন দূতাবাসের প্রথম সচিব ওলি লুন্ডিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর