আইন-বিচার

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে ফাজিল ও কামিল মাদরাসাগুলোর বিদ্যমান গভর্নিং বডি বাতিলের কথা জানানো হয়। একইসঙ্গে জেলা প্রশাসক (ডিসি) ও অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) সভাপতি করে এসব প্রতিষ্ঠানে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট আজ এই স্থগিতাদেশ দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর