প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ● আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর ● শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ ● জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি ● তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ● শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, আয়োজন হবে সারা দেশে ● মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো আপস নয়: নৌপরিবহন সচিব ●

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন
মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় আওয়ামী লীগের আরও তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার চার আসামিই পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতে প্রতিনিধিত্ব করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থান দমনে উসকানি ও সহায়তা, কুষ্টিয়ায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ এবং ২০২৪ সালের ৫ আগস্ট শহরটিতে ছয়জনকে হত্যার ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতা ছিল। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, উসকানি, প্ররোচনা ও সহায়তাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়। পরে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা কুষ্টিয়া শহরে মিছিল নিয়ে অগ্রসর হলে বিভিন্ন স্থানে গুলির ঘটনা ঘটে। ওই দিন দুপুর দেড়টা থেকে বিকেল চারটার মধ্যে গুলিতে ছয়জন নিহত হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নিহত ছয়জন হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ। রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসামিদের পরিকল্পনা, নির্দেশনা ও সংশ্লিষ্টতার ধারাবাহিকতায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মামলার বিচার শুরু হয় ২০২৫ সালের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে। ওই বছরের ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষ অভিযোগ দাখিল করে এবং পরদিন ট্রাইব্যুনাল তা আমলে নেন। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০২৬ সালের ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরা সম্পন্ন হয়। পরে যুক্তিতর্ক শেষে ৭ অক্টোবর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী উদ্যোক্তা গ্রেপ্তার

বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী উদ্যোক্তা গ্রেপ্তার

২ দিন আগে
জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

৩ দিন আগে
সরাইলে এমপি রুমিন ফারহানা ও ওসির বাগ্‌বিতণ্ডা: পুলিশের জিডি

সরাইলে এমপি রুমিন ফারহানা ও ওসির বাগ্‌বিতণ্ডা: পুলিশের জিডি

৫ দিন আগে
অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন

অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন

৬ দিন আগে
সন্ত্রাসবিরোধী মামলায় আইভীর আইনজীবী কাজল গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় আইভীর আইনজীবী কাজল গ্রেপ্তার

২ সপ্তাহ আগে
হত্যা মামলায় পুনর্জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

হত্যা মামলায় পুনর্জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

২ সপ্তাহ আগে