জাতীয়

সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রতিটি ডিলারের দোকানে মূল্যতালিকা ও মজুতের তথ্য প্রদর্শনের নির্দেশ দেন কৃষিমন্ত্রী। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম আদায়, মজুতদারি এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার রোধে তিনি ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনার তাগিদ দেন। মন্ত্রী জানান, এবার চাহিদার চেয়ে বেশি সার সরবরাহ করা হয়েছে। তারপরও কোনোভাবেই যেন দেশের সার বাইরে পাচার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

বিজ্ঞাপন

প্রকৃত কৃষকের কাছে ন্যায্যভাবে সার পৌঁছাতে কৃষক কার্ড ব্যবহারের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, কোনো জেলায় সার নিয়ে অনিয়ম হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে জবাবদিহি করতে হবে। এছাড়া ইউরিয়া সার যেন বস্ত্র ও ডাইং কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর