গঙ্গা চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর চুক্তির মেয়াদ শেষে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন। এতে পানিসম্পদ মন্ত্রী, অর্থ উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন। ভারতের সঙ্গে আনুষ্ঠানিক ও বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য দাবি ও মানুষের পানির চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার ভারতের সঙ্গে আলোচনায় এগোবে এবং সবচেয়ে উপযোগী সিদ্ধান্তটি নেবে।
অন্যদিকে, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে শামা ওবায়েদ জানান, এ বিষয়ে সেখানে থাকা বাংলাদেশ মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিষয়টি নিয়ে কাজ চলছে এবং শিগগিরই সৌদি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে আশা করছে সরকার।


