জাতীয়

আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না; সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ‘কার্বন ক্রেডিট’ অর্জনেও বিদ্যুৎ বিভাগ সহযোগিতা করবে। এছাড়া দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে আগামী ৩ ও ৪ নভেম্বর ঢাকায় ‘বাংলাদেশ সোলার এক্সপো’ আয়োজনের কথা জানান তিনি।

বিজ্ঞাপন

সভায় সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালন ব্যয়ের একটি বড় অংশ বিদ্যুৎ ও গ্যাস বিলে খরচ হয়। ওপেক্স (OPEX) মডেলে সৌরবিদ্যুৎ স্থাপন করা গেলে এ ব্যয় অনেকাংশে কমানো সম্ভব। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এমন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান। সভায় বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ এবং বুয়েট, রাজশাহী ও যবিপ্রবিসহ ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর