অর্থনীতি

বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-যুক্তরাজ্য

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৈঠকে উভয় মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের শক্তিশালী রপ্তানি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগের বিষয়গুলো তুলে ধরেন। এ ছাড়া বাংলাদেশ বিমানের জন্য এয়ারবাস কেনায় বাংলাদেশের সম্মতিকে দুই পক্ষ স্বাগত জানায়। জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও মানবিক সহায়তাসহ নানা বিষয়ে একে অপরকে আন্তর্জাতিক ফোরামে সমর্থনের বিষয়েও তারা একমত হন।

বিজ্ঞাপন

​বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর