প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডিসেম্বরে পরিস্থিতির অবনতি হলে দায় সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম ● রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ ● ‘দফাদার’ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, ‘মহল্লাদার’ হলেন ‘গ্রাম পুলিশ’ ● জলবায়ু ঝুঁকিতে নারী ও শিশুর খাদ্যনিরাপত্তায় এফএও-কে পাশে চান খাদ্যমন্ত্রী ● আগামী ৫ নভেম্বর ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত হবে ● বে টার্মিনাল প্রকল্প নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের আলোচনা ● বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ● ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি ● স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ●

রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

বিজ্ঞাপন
রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত
চিংড়ি ঘের ব্যবস্থাপনার দীর্ঘদিনের আইনি জটিলতা নিরসন, সরকারি রাজস্ব বৃদ্ধি এবং এই খাতে শৃঙ্খলা ফেরাতে মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, চিংড়ি মহালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কার্যকর নীতিমালা তৈরি জরুরি। লিজকৃত জমিতে মামলা চলমান থাকলেও আইনি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সরকার রাজস্ব আদায় অব্যাহত রাখতে পারবে। তিনি চিংড়ি চাষ উপযোগী খাসজমি দ্রুত বন্দোবস্ত দেওয়া এবং চিংড়ি মহাল কমিটিগুলো পুনর্গঠনের তাগিদ দেন। ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানান, প্রশাসনিক জটিলতার কারণে গত কয়েক দশকে বিপুল রাজস্ব হারিয়েছে সরকার। এ পরিস্থিতি উত্তরণে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন এবং সংশ্লিষ্ট আইন ও নীতি সংশোধন করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সভায় কক্সবাজার জেলার চিংড়ি মহাল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে, বনহীন জমি বন বিভাগের গেজেট থেকে বাদ দিয়ে চিংড়ি চাষের জন্য অবমুক্ত করা, বন, মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের কাছে থাকা ১ লাখ ৯৫ হাজার একর জমি ভূমি মন্ত্রণালয়ের কাছে ফিরিয়ে দেওয়া এবং হাইকোর্টে চলমান রিট মামলা দ্রুত নিষ্পত্তি করে স্থগিত থাকা কক্সবাজারের ১ হাজার ৪৬৬টি চিংড়ি মহালের কার্যক্রম সচল করা। এ ছাড়া, ১৯৯২ সালের চিংড়ি মহাল কমিটি পুনর্গঠন, নতুন খাজনা নির্ধারণ এবং আগের অপরিশোধিত সুদ সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্তও নেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
চার মাসে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার

চার মাসে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার

৬ ঘণ্টা আগে
কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

৭ ঘণ্টা আগে
ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

৮ ঘণ্টা আগে
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-যুক্তরাজ্য

বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-যুক্তরাজ্য

১০ ঘণ্টা আগে
মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

১ দিন আগে
চামড়া ও পোশাক খাতে তুর্কি বিনিয়োগ চান বাণিজ্যমন্ত্রী

চামড়া ও পোশাক খাতে তুর্কি বিনিয়োগ চান বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে