অর্থনীতি

ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৈঠকে দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বাধা দূর করা, শুল্ক সুবিধা বাড়ানো এবং বাণিজ্য সহজ করার বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে জোটকে আরও কার্যকর করতে এর পুনর্গঠন ও ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

​জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃবাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর