বুধবার (৪ নভেম্বর) নবগঠিত মজুরি বোর্ডের প্রথম সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান। সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও বিষয়টি নিশ্চিত করেন। চলমান শ্রমিক অসন্তোষের মুখে গত ১ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৬ সদস্যের এই নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয়।
সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে গঠিত এই বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে এ বি এম শামছুদ্দিন ও আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে আনোয়ার হোসেন ও বাবুল আখতার রয়েছেন। এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। এই বোর্ডের চূড়ান্ত সুপারিশের ভিত্তিতেই সরকার নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করবে।