আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সাঈদ। মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনে এল-সাঈদ ২২ লাখ ৩৬ হাজার ৮২৪ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। তার প্রতিদ্বন্দ্বী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট সাবেক কংগ্রেস সদস্য ও এফবিআই কর্মকর্তা মাইক রজার্স পেয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ১৩৩ ভোট। ২ লাখ ৪৪ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে এই জয়ের ফলে মিশিগানে ডেমোক্র্যাটদের আসনটি ধরে রাখা নিশ্চিত হলো। মূলত আসনটির বিদায়ী ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স এবার নির্বাচনে অংশ না নেওয়ায় আসনটি হাতছাড়া হওয়ার শঙ্কায় ছিল দলটি।

বিজ্ঞাপন

৪২ বছর বয়সী সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সাঈদের নির্বাচনী প্রচারণার মূল প্রতিশ্রুতি ছিল জীবনযাত্রার ব্যয় কমানো, শ্রমজীবী মানুষের আর্থিক সুরক্ষা এবং রাজনীতিতে করপোরেট প্রভাব সীমিত করা। পাশাপাশি সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা বা 'মেডিকেয়ার ফর অল' নিশ্চিত করার প্রস্তাবটিও তার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর