প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডিসেম্বরে পরিস্থিতির অবনতি হলে দায় সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম ● রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ ● ‘দফাদার’ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, ‘মহল্লাদার’ হলেন ‘গ্রাম পুলিশ’ ● জলবায়ু ঝুঁকিতে নারী ও শিশুর খাদ্যনিরাপত্তায় এফএও-কে পাশে চান খাদ্যমন্ত্রী ● আগামী ৫ নভেম্বর ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত হবে ● বে টার্মিনাল প্রকল্প নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের আলোচনা ● বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ● ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি ● স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ●

ভারতে মসজিদ-মাদ্রাসা ভাঙচুর বন্ধ ও ইউসিসি বাতিলের দাবি জমিয়তের

বিজ্ঞাপন
ভারতে মসজিদ-মাদ্রাসা ভাঙচুর বন্ধ ও ইউসিসি বাতিলের দাবি জমিয়তের
ভারতে মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থাপনায় বুলডোজার অভিযান বন্ধ, মাদ্রাসার বিরুদ্ধে হয়রানি ও অপপ্রচার বন্ধ এবং অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) সম্পূর্ণ প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। হরিয়ানার নুহ জেলার মেওয়াতে সংগঠনটির সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানির সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পরিচালনা পরিষদের সভায় এসব দাবিতে তিনটি প্রস্তাব গৃহীত হয়। ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নেন।

মসজিদ রক্ষার প্রস্তাবে জমিয়ত জানায়, মসজিদ কেবল একটি স্থাপনা নয়, এটি মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও সাংবিধানিক স্বাধীনতার প্রকাশ। কোনো স্থাপনা অবৈধ দাবি করলেও যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া তা ভেঙে ফেলা যায় না বলে উল্লেখ করে সংগঠনটি। এ বিষয়ে ১৯৯১ সালের প্লেসেস অব ওয়ারশিপ আইনের কঠোর প্রয়োগ এবং সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে মসজিদ পরিচালনা কমিটিগুলোকে প্রয়োজনীয় আইনগত কাগজপত্র যাচাই ও হালনাগাদ করার নির্দেশ দেয় জমিয়ত।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাদ্রাসা সংক্রান্ত প্রস্তাবে স্বীকৃতি ও নিবন্ধনের নামে হয়রানি এবং ভিত্তিহীন প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের কাছে সংবিধানপ্রদত্ত অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। তবে মাদ্রাসা পরিচালকদেরও প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া, ইউসিসিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে জমিয়ত। সংগঠনটির মতে, ভারতের মতো বহুধর্মীয় দেশে একক আইনি কাঠামো ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
ঘন কুয়াশার কারণে আমিরাতে রেড অ্যালার্ট জারি

ঘন কুয়াশার কারণে আমিরাতে রেড অ্যালার্ট জারি

১০ ঘণ্টা আগে
বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইয়োতোভা

বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইয়োতোভা

১ দিন আগে
বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল

বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল

৩ দিন আগে
সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

৩ দিন আগে
আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

৬ দিন আগে
থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

১ সপ্তাহ আগে