জাতীয়

আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরে এক দিন সাধারণ ছুটির সঙ্গে আগে ও পরে দুই দিন করে মোট পাঁচ দিন ছুটি থাকবে। ঈদুল আজহায় এক দিন সাধারণ ছুটির সঙ্গে আগে দুই দিন ও পরে তিন দিন মিলিয়ে মোট ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এ ছাড়া শারদীয় দুর্গাপূজায় মহানবমী ও বিজয়া দশমী মিলিয়ে মোট দুই দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। তবে মোট ছুটির মধ্যে ৭ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর