প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন ● আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি ● খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর ● নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক ● পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী ● একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ● আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন ● শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে ● শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু ●

খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
খাদ্য অপচয় রোধে একটি সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, এ ক্ষেত্রে কোনো একক মন্ত্রণালয়ের পক্ষে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়; বরং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকার হোটেল শেরাটনে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে ‘সেভ ফুড, সিকিউর বাংলাদেশের ফুড ফিউচার’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য অপচয় রোধ মানে শুধু খাদ্য সাশ্রয় নয়; বরং কৃষকের শ্রমের মর্যাদা ও মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার, বেসরকারি খাত, গবেষক ও ভোক্তাদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন। উল্লেখ্য, এফএওর হিসাব অনুযায়ী বিশ্বে উৎপাদিত খাদ্যের প্রায় ১৩ দশমিক ৩ শতাংশ খুচরা পর্যায়ে পৌঁছানোর আগেই নষ্ট হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন এফএওর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফপিএমইউয়ের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান। এ ছাড়া খাদ্য অপচয় ও ক্ষতি হ্রাসের চ্যালেঞ্জ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মনজুরুল আলম, অধ্যাপক নওশাদ আলম ও ড. এম. খালেকুজ্জামান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৫৪ মিনিট আগে
সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন

সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন

৫৬ মিনিট আগে
নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক

নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক

২ ঘণ্টা আগে
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

২ ঘণ্টা আগে
আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন

আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন

২ ঘণ্টা আগে
শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

২ ঘণ্টা আগে