বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে হাজির না হওয়ায় বাদীপক্ষ পরীমনিসহ আসামিদের জামিন বাতিলের আবেদন করে। অন্যদিকে, অ্যালার্জিজনিত অসুস্থতার কথা জানিয়ে সময় চান পরীমনির আইনজীবী। তবে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি অভিযোগ গঠনের দিনেও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে তিনি আত্মসমর্পণ করে জামিন পান।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। পিবিআইর তদন্তে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।