জাতীয়

ঢাকায় শুরু ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মেলার উদ্বোধন করেন। মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনসের যৌথ আয়োজনে এবারের মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান ৫৩টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণ ও বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় হ্রাস ও কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। তিনি জানান, ভূগর্ভস্থ পাইপলাইনে পানি সরবরাহে ৪০ শতাংশ পানি সাশ্রয় সম্ভব হয়েছে। সারের সঠিক ব্যবহার ও জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

গ্যাস সংকট কাটাতে ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোলা, নোয়াখালী ও তিতাস থেকে নতুন গ্যাস পাওয়ার সুখবর মিলেছে। উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু থেকে স্টার্চ পাউডার কারখানা এবং বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাযুক্ত আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে আলু ও সবজি রপ্তানির পরিকল্পনার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি আরডিএ মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক প্রযুক্তিনির্ভর কৃষি ও যান্ত্রিকীকরণ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কৃষির টেকসই উন্নয়নে এমন মেলার গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর