বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এআই বিজনেস সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ব এখন মহাপরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে আছে, যার মূল অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা।
তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান সৈনিক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এআইর সুফল পেতে তরুণ সমাজকে প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এআইকে শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে না দেখে নতুন পণ্য ও সেবা সৃষ্টি এবং নতুন কর্মসংস্থানের মাধ্যম হিসেবে দেখার আহ্বান জানান। একই সঙ্গে এআইর নিরাপদ ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণের ওপর জোর দেন তিনি।


