রাজনীতি

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় বিএনপি ও সরকারের সমালোচনা করেন তিনি। এ সময় দলের সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নাহিদ বলেন, যখন আওয়ামী লীগকে ট্যাকল দিতে পারছে না, তখন বিএনপি ঐক্যের কথা বলছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আজও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি। ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই মরিয়া হয়ে ওঠে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে একক প্রার্থী দেবে এনসিপি। জামায়াতের সঙ্গে তারা এজেন্ডাভিত্তিক জোট করলেও আদর্শিক কোনো জোট করেননি বলেও জানান নাহিদ।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর