প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী, সুবর্ণজয়ন্তী উদযাপন ● খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ● আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি ● লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম ● সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ● পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জামায়াতের ১৫ দফা দাবি ● আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ● সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান ● ঢাকায় শুরু ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা ●

পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জামায়াতের ১৫ দফা দাবি

বিজ্ঞাপন
পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জামায়াতের ১৫ দফা দাবি
পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং একের পর এক কারখানা বন্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংকট মোকাবিলায় ১৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিস্থিতি শুধু শ্রমিক-মালিক বিরোধ নয়, এটি শিল্প উৎপাদন, রপ্তানি ও জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকট।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দাবিগুলোর মধ্যে রয়েছে— জীবনযাত্রার প্রকৃত ব্যয়, মূল্যস্ফীতি ও পরিবারের মৌলিক চাহিদা বিবেচনায় ন্যূনতম মজুরি নির্ধারণ করে ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর করা, গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তি, আহতদের সুচিকিৎসা ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, ভাঙচুর ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনা, শ্রমিকদের ওপর বলপ্রয়োগ ও হয়রানি বন্ধ, গ্রেপ্তার নিরপরাধ শ্রমিকদের মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এছাড়া বন্ধ কারখানা দ্রুত খুলে দেওয়া, বেআইনি ছাঁটাই বন্ধ, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, শ্রমিকদের জন্য রেশনিং, স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের দাবি জানানো হয়। সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে দ্রুত ত্রিপক্ষীয় সংলাপেরও আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র নিন্দা করেন। নবগঠিত মজুরি বোর্ডে সব পক্ষের প্রতিনিধিত্ব না থাকায় এর নিরপেক্ষতা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ডিসেম্বরে পরিস্থিতির অবনতি হলে দায় সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম

ডিসেম্বরে পরিস্থিতির অবনতি হলে দায় সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম

১ দিন আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১ দিন আগে
আওয়ামী লীগের সহিংসতা প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে: রাশেদ খাঁন

আওয়ামী লীগের সহিংসতা প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে: রাশেদ খাঁন

২ দিন আগে
শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: তারেক রহমান

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: তারেক রহমান

২ দিন আগে
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান

৩ দিন আগে
গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: জামায়াত আমির

গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: জামায়াত আমির

৫ দিন আগে