রাজনীতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

ঘোষণায় তিনি বলেন, শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল সাড়ে ৮টায় জিয়া সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নেতারা। এরপর রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ৭ নভেম্বর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়; গণতন্ত্র চর্চার ব্যবস্থা করেন জিয়াউর রহমান।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর