শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) প্রাঙ্গণে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা-২০২৬-এর তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নারী উদ্যোক্তার অগ্রযাত্রায় সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ’ স্লোগানে ৫ নভেম্বর ৬০টি স্টল নিয়ে সামিটটি শুরু হয়।
শামা ওবায়েদ বলেন, নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা বা অগ্রাধিকার প্রয়োজন নেই; তারা অন্য উদ্যোক্তাদের মতো ন্যায্য অধিকার ও সমান সুযোগ চান। পণ্য বাজারজাতকরণ, নতুন বাজার, অর্থায়ন ও সহযোগিতার অভাবে অনেক নারী উদ্যোগ বড় করতে পারছেন না; এসব প্রতিবন্ধকতা দূর করতে সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে; বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮১টি মিশনকে নারী উদ্যোক্তাদের পণ্যের সম্ভাব্য বাজার ও চাহিদা খুঁজে বের করার নির্দেশনা দেওয়া হয়েছে।