প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মঠবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী ● ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই ● কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম ● সেই ফ্যাসিস্টকে আর ফিরতে দেওয়া হবে না: ধর্ম প্রতিমন্ত্রী ● ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ ● যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ● দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী ● বাদামি রুটি কি সত্যিই বেশি স্বাস্থ্যকর ● বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয় ●

নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়: শামা ওবায়েদ

বিজ্ঞাপন
নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়: শামা ওবায়েদ
নারীদের অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে না পারলে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-২ ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী; তাদের পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) প্রাঙ্গণে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা-২০২৬-এর তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নারী উদ্যোক্তার অগ্রযাত্রায় সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ’ স্লোগানে ৫ নভেম্বর ৬০টি স্টল নিয়ে সামিটটি শুরু হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শামা ওবায়েদ বলেন, নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা বা অগ্রাধিকার প্রয়োজন নেই; তারা অন্য উদ্যোক্তাদের মতো ন্যায্য অধিকার ও সমান সুযোগ চান। পণ্য বাজারজাতকরণ, নতুন বাজার, অর্থায়ন ও সহযোগিতার অভাবে অনেক নারী উদ্যোগ বড় করতে পারছেন না; এসব প্রতিবন্ধকতা দূর করতে সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে; বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮১টি মিশনকে নারী উদ্যোক্তাদের পণ্যের সম্ভাব্য বাজার ও চাহিদা খুঁজে বের করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে
৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

৬ ঘণ্টা আগে
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮

৬ ঘণ্টা আগে
দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে

দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে

৬ ঘণ্টা আগে
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৮ ঘণ্টা আগে