প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাত বাংলাদেশি একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দায় যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।

বিজ্ঞাপন

এদিকে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কনস্যুলেট সূত্র।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর