জাতীয়

দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, আজকের এই লড়াই হোক ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ যেভাবে বুকের রক্ত ও জীবন বিসর্জন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেই গণতন্ত্রকে রক্ষা করাই মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি বলেন, দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র—দেশের ভেতরে হোক বা বাইরে থেকে হোক—সব ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে। এই দেশের বীর জনগণকে অতীতেও কেউ দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

আরও পড়ুন

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, সাতই নভেম্বর জাতীয় ঐক্যের দিন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন এবং মানুষের বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দিন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর