জাতীয়

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭১৪ জন; এই বিভাগে মারা গেছেন দুজন। এরপর চট্টগ্রামে ভর্তি ৩১১ জন, বরিশালে ২১৩ জন (মারা গেছেন একজন), খুলনায় ১৯০, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, ময়মনসিংহে ৫০ ও সিলেটে ২১ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন; এ সময়ে মৃত্যু হয়েছে ৪৫৮ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ রোগী।

আরও পড়ুন

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৮২৬ জন ডেঙ্গু রোগী; এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ২ হাজার ৫৮৫ জন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর