বরের পরিচয় জানতে আগ্রহীদের উদ্দেশে পারশার অনুরোধ—পরিচয় জানতে চেয়ে তাকে বা তার পরিবারকে মেসেজ দিয়ে বিরক্ত না করতে; তিনি বিয়ে করেছেন এবং আলহামদুলিল্লাহ সুখে আছেন, এটুকু মেনে নিতে।
বিনোদন
বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয়
পারশা জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আকদ সম্পন্ন হয়েছে। ভিসা জটিলতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তার পরিবারের সদস্যরা; তবে বরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পারশা বলেন, পরিবারের অনুপস্থিতি তার জন্য খুব কষ্টের ছিল, তবে বরের পরিবারের কাছ থেকে তিনি আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছেন।
স্বামীর পরিচয় গোপন রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি না চাই, কেউ কি আমাকে বাধ্য করতে পারে? এই পৃথিবীতে কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।’
আরও পড়ুন
পারশা জানান, প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাদের পরিচয় হয়; এরপর কথা বলতে বলতে সম্পর্ক গভীর হয় এবং একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবিন। সংগীতের পাশাপাশি অভিনয়েও তার নাম রয়েছে।