বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর ত্যাগ করার সময় এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরীমনিকে ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিককে বলতে শোনা যায়, 'তুই আমার গায়ে হাত দিলি কেন?' তবে সাংবাদিক অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি কেন আপনার গায়ে হাত দেব?'
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িতে ওঠার আগমুহূর্তে নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া ও বিশৃঙ্খল পরিবেশের মধ্যে মেজাজ হারান পরীমনি। এ সময় তিনি বারবার ওই সাংবাদিকের দিকে হাত উঁচিয়ে তেড়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওই সাংবাদিক তখন বলেন, 'আমি আপনার গায়ে হাত দিইনি। আপনি আমার ট্রাইপড ভেঙে দিলেন কেন?'
এর আগে সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি।


