সারাদেশ

চাটমোহরে সার লুটের মামলায় একজন গ্রেপ্তার, ১০৭ বস্তা উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সোমবার রাতের এ ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ পর্যন্ত মোট ১০৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার জহুরুলকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

গত সোমবার দুপুরে ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে ডিলার প্রদীপ কুমার পালের দোকানে সার নিতে গিয়ে দীর্ঘ লাইন ও বিতরণে দেরির কারণে কৃষকদের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন দোকান ভাঙচুর করে সার লুট করে। খবর পেয়ে জেলা প্রশাসক, ইউএনও ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর