প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ● পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর ● কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ ● ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ ● হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪ ● প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জি: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় ইঙ্গিত ● গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ● বাংলাদেশ সফরে এসেছেন ইসলামী স্কলার আসজাদ মাদানি ● আমির হামজার অডিওতে এআইয়ের প্রমাণ পায়নি ডিসেন্ট ● কৃষকের স্বার্থই অগ্রাধিকার: বিএডিসির প্রকল্প পরিচালকের বক্তব্য ●

চাটমোহরে সার লুটের মামলায় একজন গ্রেপ্তার, ১০৭ বস্তা উদ্ধার

বিজ্ঞাপন
চাটমোহরে সার লুটের মামলায় একজন গ্রেপ্তার, ১০৭ বস্তা উদ্ধার
পাবনার চাটমোহর উপজেলায় ডিলারের দোকান ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে লাঙলমোড়া গ্রাম থেকে জহুরুল ইসলাম (২৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সোমবার রাতের এ ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ পর্যন্ত মোট ১০৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার জহুরুলকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গত সোমবার দুপুরে ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে ডিলার প্রদীপ কুমার পালের দোকানে সার নিতে গিয়ে দীর্ঘ লাইন ও বিতরণে দেরির কারণে কৃষকদের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন দোকান ভাঙচুর করে সার লুট করে। খবর পেয়ে জেলা প্রশাসক, ইউএনও ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
চট্টগ্রামে নিষিদ্ধ লীগের ধর্মঘট ঘিরে মাঠে বিএনপি-জামায়াত

চট্টগ্রামে নিষিদ্ধ লীগের ধর্মঘট ঘিরে মাঠে বিএনপি-জামায়াত

১২ ঘণ্টা আগে
জ্বালানিবিষয়ক সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানি

জ্বালানিবিষয়ক সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানি

১ দিন আগে
পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মেলা উদ্বোধন

পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মেলা উদ্বোধন

২ দিন আগে
কুমিল্লার গুপ্তজগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণের ৩৬তম বার্ষিক উৎসব ও ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু ১১ ডিসেম্বর

কুমিল্লার গুপ্তজগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণের ৩৬তম বার্ষিক উৎসব ও ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু ১১ ডিসেম্বর

২ দিন আগে
মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

২ দিন আগে
প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

৩ দিন আগে