বিনোদন

পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আসাদ নূর জানান, সমাজের প্রচলিত ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া যাচাই করতে তাঁরা পরিকল্পিতভাবেই বিয়ের বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি করেছিলেন।

বিজ্ঞাপন

ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে তিনি বলেন, তাঁরা বা তাঁদের পরিবার কারও কাছ থেকে কোনো অর্থ বা অনুদান নেননি।

বিজ্ঞাপন

পারশার সাংস্কৃতিক ভূমিকার প্রশংসা করে আসাদ নূর বলেন, জুলাই আন্দোলনে পারশা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিবার ও যোগ্যতার প্রতি সম্মান রেখেই একসঙ্গে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এছাড়া পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই ব্যবহার করে অশালীন ট্রল ও অপপ্রচারের কড়া সমালোচনা করে নারীদের মর্যাদা রক্ষায় এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর