স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বর্জ্য ব্যবস্থাপনাকে শহরের অন্যতম প্রধান কাজ উল্লেখ করে তিনি বলেন, নির্দিষ্ট ল্যান্ডফিল না থাকায় খোলা জায়গায় বর্জ্য ফেললে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। তাই ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ওপর জোর দেন তিনি।
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্ত: এলজিআরডি প্রতিমন্ত্রী
কর্মশালায় ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন তিনি। তিনি আরও জানান, এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। উপস্থিত কর্মকর্তাদের রাস্তাঘাটের পাশাপাশি শিশুপার্ক, কবরস্থান, সুপেয় পানি সরবরাহ ও জলাশয় সংরক্ষণে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি।
নাগরিক সেবায় হয়রানির বিষয়ে শূন্য সহনশীলতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে সেবা স্থগিত রাখা বা দুর্নীতির মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়া হলে তা বরদাস্ত করা হবে না। এ ছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। কর্মশালায় এলজিইডির শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পৌরসভার প্রশাসক ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।