প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল ● একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের ● মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু ● কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু ● রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ●

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্ত: এলজিআরডি প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্ত: এলজিআরডি প্রতিমন্ত্রী
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ নিশ্চিতে ব্যর্থ পৌরসভাগুলোর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বর্জ্য ব্যবস্থাপনাকে শহরের অন্যতম প্রধান কাজ উল্লেখ করে তিনি বলেন, নির্দিষ্ট ল্যান্ডফিল না থাকায় খোলা জায়গায় বর্জ্য ফেললে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। তাই ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ওপর জোর দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কর্মশালায় ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন তিনি। তিনি আরও জানান, এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। উপস্থিত কর্মকর্তাদের রাস্তাঘাটের পাশাপাশি শিশুপার্ক, কবরস্থান, সুপেয় পানি সরবরাহ ও জলাশয় সংরক্ষণে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নাগরিক সেবায় হয়রানির বিষয়ে শূন্য সহনশীলতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে সেবা স্থগিত রাখা বা দুর্নীতির মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়া হলে তা বরদাস্ত করা হবে না। এ ছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। কর্মশালায় এলজিইডির শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পৌরসভার প্রশাসক ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

৮ ঘণ্টা আগে
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১১ ঘণ্টা আগে
জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী

জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী

১১ ঘণ্টা আগে
স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা

স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা

১২ ঘণ্টা আগে
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের দাবি প্রধানমন্ত্রীর

১৫ ঘণ্টা আগে