বিনোদন

সব ছেড়ে অনন্ত জলিলকে দ্বীনের পথে ফিরতে বললেন সেই ‘হালাল নায়ক’

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

একটি গণমাধ্যমের ফেসবুক পেজে অনন্ত জলিলের আর্থিক সংকটের খবরসংবলিত ফটোকার্ডে মন্তব্য করেন রাসেল মিয়া। সেখানে তিনি অনন্ত জলিলের ২০১৭ সালের ঘটনার কথা স্মরণ করিয়ে দেন — ওই সময় তাবলিগের সাথী হয়ে আল্লাহর পথে যাওয়ার পর গণমাধ্যমের সামনে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অনন্ত জলিল। পরে অবশ্য আবারও চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনায় ফেরেন তিনি।

বিজ্ঞাপন

রাসেল মিয়া লেখেন, ‘প্রিয় অনন্ত জলিল ভাই, মনে আছে কি ২০১৭ সালে তাবলিগের সাথী হয়ে আল্লাহর রাস্তায় গিয়ে মিডিয়ার সামনে সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন? পরবর্তীতে আপনি আবার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।’ এরপর তাঁর বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘আজ আপনি নানাবিধ মানসিক চাপসহ দুনিয়াবি বিভিন্ন জটিলতার মধ্যে পড়ে গেছেন।’

বিজ্ঞাপন

তাঁর মতে, কেউ স্বেচ্ছায় আল্লাহর পথে আসতে না চাইলে তাকে জোর করে ধর্ম মানানো যায় না; তবে আল্লাহর সন্তুষ্টির পথে চলার সিদ্ধান্ত নেওয়ার পর সেই অঙ্গীকার থেকে সরে আসার বিষয়ে কোরআন ও হাদিসে সতর্কবার্তা রয়েছে। অনন্ত জলিলকে সবকিছু পেছনে ফেলে মহান রবের কাছে ফিরে আসার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আপনার কাছে অনুরোধ রইল — সবকিছুকে পেছনে ফেলে আপনি আবার মহান রবের দিকে পুরোপুরি ফিরে আসুন।’

আরও পড়ুন

মন্তব্যে পবিত্র কোরআনের আয়াত ‘হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেয়ো না’ উল্লেখ করে মানুষের সমালোচনা বা লোকলজ্জার কথা না ভেবে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান রাসেল মিয়া। তাঁর ভাষায়, ‘যে মহান রবের কাছে পুরো দুনিয়ার চেয়ে একটি বিনম্র সেজদা অনেক দামি, সেই রবের কাছেই সকল সমাধান।’

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর