রাজনীতি

ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবিবকে (২৬) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হামলার ঘটনা ঘটে। স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে হামলার শিকার হন হাসিব। অভিযোগ অনুযায়ী, হাবিবুর রহমান ও অজ্ঞাতনামা ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হাসিব ও তার স্ত্রীর পথরোধ করেন; হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে প্রীতম দাশের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দেয়, পরে তা মামলা হিসেবে নথিভুক্ত হয়। প্রতিনিধি দলে ছিলেন মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার।

আরও পড়ুন

এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অটোরিকশায় থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তিকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে এবং দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলার দৃশ্য দেখা যায়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর