রাজনীতি

আমির হামজাকে শরিয়া আইনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: রাশেদ খাঁন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ভিডিওবার্তায় রাশেদ খাঁন জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তার কাছে পাঠিয়েছিলেন; তিনি নিজে সত্যতা যাচাই করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে দাবি করেন, অডিওর কণ্ঠ আমির হামজার নয়, এআই দিয়ে তৈরি। তবে ‘দ্য ডিসেন্ট’ নামের বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওর কণ্ঠস্বর এআই-তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করার সমালোচনা করে রাশেদ অভিযোগ করেন, নিজের ভুল স্বীকার না করে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে আমির হামজা মিথ্যাচার করেছেন। তার অভিযোগ, জামায়াত নিজেদের ভুল স্বীকার না করে সমালোচনাকারীদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করে। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন এবং কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে আলোচনাও হয়েছিল; কিন্তু বিষয়টি প্রকাশ্যে না আসায় তাকে মনোনয়ন দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

রাশেদ খাঁন আরও বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন। অথচ আমির হামজা বা গাজী নজরুল ইসলামের বিষয়ে ডা. শফিকুর রহমান কোনো তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি—এর মাধ্যমে তিনি অভিযুক্তদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন রাশেদ। জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগও সত্য বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

সবশেষে রাশেদ বলেন, জামায়াত যদি শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করবে কি না, তা স্পষ্ট করা উচিত। শরিয়া আইন অনুযায়ী তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত—জামায়াত সেটি করবে কি না প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এসব ঘটনায় প্রমাণিত হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর