মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসাইন।
কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সমিতির বার্ষিক কর্মপরিকল্পনা, সদস্যদের আর্থিক উন্নয়ন, আবাসন সমস্যা ও ভবিষ্যৎ কল্যাণমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
প্রয়াত সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের লক্ষ্যে আজাদ মনসুরকে আহ্বায়ক ও স. ম. ইকবাল বাহার চৌধুরীকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ হাশিম, আনছার হোসেন, ইব্রাহিম খলিল উল্লাহ মামুন, মওলানা নুরুল হক চকোরী, আজাদ মনসুর, স. ম. ইকবাল বাহার চৌধুরী, আনোয়ার হোসাইন, শামশুল আলম শ্রাবণ ও আতিকুর রহমান মানিক।
আরও পড়ুন
উল্লেখ্য, কক্সবাজারের সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২০২৩ সালে সমিতিটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।