শিক্ষা

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ; এজন্য দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। তাই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কর্মীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজির মতো বিষয়গুলোতে দক্ষ হতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক দিকগুলো সম্পর্কেও সকলকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী ছাত্র-ছাত্রীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক ভবন উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে বিইউপির শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য সম্মাননা প্রদান করা হয়; শিক্ষামন্ত্রী তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন। বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল ড. মো. মাহবুব-উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর