প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ● কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে: রাষ্ট্রপতি ● ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক ● চার শিল্পাঞ্চলে বিজিবির ৩৩ প্লাটুন, চলছে সার্বক্ষণিক নজরদারি ● মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ● এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী ● বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই ● দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা ● পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা ● ২২ বছর পর বাগেরহাটে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা ●

এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন
এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী
এইচএসসিতে যারা এক-দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ, যা বিগত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ছাত্রীদের পাসের হার ৫৬.৩১ শতাংশ ও ছাত্রদের ৪৭.৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন, যা গত বছরের তুলনায় ২৯ হাজার ১৩ জন কম।

এবার ২৯৩টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, গত বছর এই সংখ্যা ছিল ২০২টি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, এবারের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

২২ ঘণ্টা আগে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

৪ দিন আগে
পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

৪ দিন আগে
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

৪ দিন আগে
এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল করেছেন প্রায় অর্ধেক শিক্ষার্থী

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল করেছেন প্রায় অর্ধেক শিক্ষার্থী

৫ দিন আগে
এইচএসসিতে পাসের হার ৫১.১২ শতাংশ, ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এইচএসসিতে পাসের হার ৫১.১২ শতাংশ, ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

৫ দিন আগে