আন্তর্জাতিক

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ গ্রামটিতে আছড়ে পড়ে। বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়, সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্র দুটি হুতিরাই ছুড়েছিল।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর আগে বুধবার (১১ নভেম্বর) জোট জানায়, তারা পাঁচটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে। এর মধ্যে রিয়াদ অঞ্চলের দিকে ছোড়া হয় তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, পশ্চিমাঞ্চলে প্রতিহত করা হয় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর দুটি ড্রোনের একটি মক্কা অঞ্চলে ও অন্যটি দক্ষিণাঞ্চলে প্রতিহত করা হয়।

আরও পড়ুন

 

বিজ্ঞাপন

হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের উত্তেজনা বাড়ার মধ্যেই এসব ঘটনা ঘটল। সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে জোটের পাল্টা হামলা বারবার ঘটছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর