রাজনীতি

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

পোস্টে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশীয় কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা করে সীমান্ত পেরিয়ে ওপারে আশ্রয় নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পোস্টের শেষে তিনি জানান, ‘সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে — এ আশা আর করি না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।’

আরও পড়ুন

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে নুসরাত নিজেই এ তথ্য জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর