প্রবাস

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ, অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেবে সরকার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জনের নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে ডিসেম্বরের আগে দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

আরও পড়ুন

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদের বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি; এখন যদি কোনো কারণে এক দিন-দুই দিন দেরি হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু চাইছি, ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক।’

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর