অর্থনীতি

টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বিজ্ঞাপন

এর আগে বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। তখন নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সর্বশেষ দফায় দাম কমানোর ফলে দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৪ হাজার ৯৫৭ টাকা কমেছে। এ নিয়ে ধারাবাহিকভাবে তিন দফায় স্বর্ণের দাম কমাল সংগঠনটি। এই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। তবে এর আগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সম্মিলিতভাবে বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে স্বর্ণের বাজারে দরপতন হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারিত রয়েছে ২ হাজার ২১৬ টাকা।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর