সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদ লক্ষ্য করে আসছিল; সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করেছে। এ ছাড়া সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও দুটি ড্রোন ধ্বংসের কথা এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেওয়া পৃথক পোস্টে জানানো হয়।
আন্তর্জাতিক
রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা
এদিকে রাজধানী রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। পরে পৃথক এক বার্তায় সংস্থাটি জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোথাও জড়ো না হওয়া এবং ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন
অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। এক্সে দেওয়া এক বার্তায় দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে সরকারি সূত্র থেকে প্রকাশিত খবর অনুসরণ করতেও বলা হয়েছে। তবে বাহরাইনে কী ধরনের হুমকির আশঙ্কা করা হচ্ছে, সে বিষয়ে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি।