আন্তর্জাতিক

নেতানিয়াহুর ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটি নেতানিয়াহুর সর্বশেষ ভাঁওতাবাজি। আলোচনা আগে থেকেই নির্ধারিত থাকার পর তিনি আলোচনার আহ্বান জানাচ্ছেন। ঐক্যের কথা বলছেন, অথচ নেসেটে (ইসরাইলের পার্লামেন্ট) রাষ্ট্রীয় এক অনুষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করছেন। এসব কৌশল আমার ওপর কাজ করে না।’

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। পরে এক ভিডিওবার্তায় ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ওই বৈঠক তার এই বিশ্বাস আরও দৃঢ় করেছে যে জাতীয় ঐক্যের সরকার গঠন করা জরুরি। নেতানিয়াহুর দাবি, জাতীয় ঐক্যের সরকার গঠন করা গেলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে। তিনি বলেন, তেহরান ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।

আরও পড়ুন

 

বিজ্ঞাপন

তবে নেতানিয়াহুর এই আহ্বানে সাড়া না দিয়ে তার বক্তব্যকে কৌশলী রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন আইজেনকট। তার মন্তব্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর