উপদেষ্টা বলেন, দেশে যাতে আর কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য শিল্পী-লেখক, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের আরও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কারণ তাদের লেখনী ও সৃজনশীল কাজের মাধ্যমে সমাজে যে আলোড়ন তৈরি হয়, তা ফ্যাসিবাদ প্রতিরোধে বড় শক্তি হিসেবে কাজ করে।
ফ্যাসিবাদ ঠেকাতে শিল্পী-লেখকদের সোচ্চার হওয়ার আহ্বান
সাংবাদিকদের কল্যাণে নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে। এই ট্রাস্ট থেকে কোনো সাংবাদিক যাতে বঞ্চিত না হন, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। আগামীতে একটি জরিপ করে দেখা হবে কতজন সাংবাদিক এই ট্রাস্টের সুবিধা পেয়েছেন আর কতজন বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত হবে। এজন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি গণমাধ্যমকর্মী আইন নিয়ে কাজ চলছে। খুব শিগগির এই আইন কার্যকর হবে বলে আশা করছি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রেস কাউন্সিলকে সক্রিয় করা হয়েছে। একটি প্যানেল গঠন করা হয়েছে এবং শিগগিরই চেয়ারম্যান নিয়োগ করা হবে। প্রেস কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মান ও নৈতিকতা রক্ষা করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটকে (পিআইবি) মিডিয়া প্রশিক্ষণ একাডেমি হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন
মাহফুজ আলম আরও বলেন, যেকোনো সরকারেরই উচিত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। এই সরকারও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে। তবে এজন্য সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক লিটন এরশাদ ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল প্রমুখ।