অর্থনীতি

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী আমাদের অনেক পণ্য রয়েছে; শুধু পণ্যের দিকে নজর না দিয়ে এর বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিতে হবে। বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ শক্তিশালী করতে হলে এই পদক্ষেপ জরুরি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও জোরদার করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন ও বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি এক্সপোর আয়োজন সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

রপ্তা উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বিজিএমইএর যৌথ উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিসিএফইসিতে গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এক্সপোতে বিশ্বের ১৫টি দেশের ৬০টির বেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে; এ ছাড়া ২৮টি দেশের ক্রেতা প্রতিনিধি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আবদুল খালেক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিজিএমইএ পরিচালক মো. রেজওয়ান সেলিম।নি

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর